Friday, 23 October 2020

বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন সহবাস করা কি ধর্ষন ?

বর্তমানে একটা বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন, সেটা হচ্ছে,

বিয়ের প্রলোভন দেখিয়ে sexual Intercourse  বা যৌন সহবাস করা কি ধর্ষন ?? 

 উত্তর : না। মহামান্য হাইকোর্টের রায়ে বলা হয়েছে, ধর্ষন হবে না। 

আইনগত ভিত্তি:

বাংলাদেশের প্রচলিত দুইটি আইনে ধর্ষনের সংজ্ঞা ও শাস্তির ধারা পাওয়া যায় । যথা: 

১) দণ্ডবিধি, ১৮৬০; 

২) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধন ২০০৩)।

দন্ডবিধি, ১৮৬০ আইনের ৩৭৫ ধারায় ধর্ষণের উপাদান ৫ টি। এবং এই আইনের ৩৭৬ ধারায় ধর্ষণের শাস্তির কথা উল্লেখ রয়েছে। কিন্তু, বিয়ের প্রলোভন দেখিয়ে Sexual Intercouse করলে ধর্ষন হবে কি হবে না উক্ত বিষয়ে দন্ডবিধির ৩৭৫ ধারায় ৫ টি উপাদানে সেটা উল্লেখ নাই। সুতরাং, এই বিষয়টি নিয়ে চিন্তাশীল লোকদের কৌতুহল তৈরি হয়। অর্থাৎ ধর্ষন হবে কি না? 

সাধারনত, কোনো নারী ধর্ষনের Victim হলে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা ৯ এর উপধারা ১ থেকে ৫ পর্যন্ত ও অন্য কোন ধারা সংযুক্ত করে মামলা করেন এবং এই আইনের অধীন উক্ত অপরাধের বিচারকার্য সম্পন্ন হয়ে থাকে। কারন Special law prevail other than general law.

তাই এক্ষেত্রে, Victim নারী ও শিশুরা, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে থাকেন। এই আইনে ধর্ষণের সংজ্ঞা ধারা ২ (ঙ) তে বলা হয়েছে যে, কোনো নারী অথবা শিশুর অভিযোগে দন্ডবিধির ৩৭৫ ধারার ৫ টি উপাদান উপস্থিত থাকলে তবেই সেটা " ধর্ষন " বলে বিবেচিত হবে। 

অতএব, প্রচলিত আইনে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন হবে কি হবে না সেটা পরিষ্কারভাবে আলোকপাত করা হয়নি। বিতর্কিত বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত হচ্ছে,

যদি ১৬ বছরের অধিক বয়সের কোনো মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাহার সাথে Sexual Intercourse অথবা যৌন সহবাস করা হয় তাহলে সেটা ধর্ষন বলে গন্য হবে না।

 [ সূত্র: 51 DLR 129 ]

সুতরাং, মহামান্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বিশ্লেষণ করলে দেখা যায় যে, বিয়ের প্রলোভন দেখিয়ে Sexual Intercourse বা যৌন সহবাস করলে সেটা ধর্ষন বলে বিবেচিত হবে না। তবে প্রচলিত অন্য কোন আইনে বা অন্য কোন ধারায় অপরাধ হতে পারে সেটা ঘটনা কিংবা ঘটে যাওয়া প্রেক্ষাপটের উপর নির্ভর করবে। 

বিঃ দ্রঃ কোনো নারীর ১৬ বছরের অধিক বয়স হলেই শুধুমাত্র উপরিক্ত বিষয় প্রযোজ্য হবে, অন্যথায় নয়। 

সর্বশেষ, একজন শিক্ষানবিশ আইনজীবী হিসেবে আইন বিষয়ে আমার জ্ঞান খুবই নগন্য । উক্ত আইনি ব্যাখ্যা ভুলক্রটি হলে বিজ্ঞ লার্নেডরা দয়া করে সংশোধন করে দিবেন।


~ ধন্যবাদ ~

No comments:

Post a Comment

বিসিএস ক্যাডার সুশান্ত পালের বিষ খাওয়ার গল্প || Motivational speech of Sushanto Paul

If you want to more details about this video then check it out on YouTube channel ‌‌:-   Let's do subscribe our YouTube channel.. C hann...